রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বাফুফে কর্মকর্তা কিরণকে দেশত্যাগ করতে দেয়নি ইমিগ্রেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়ে যাওয়ার কথা ছিল কিরণের। ফিফার কংগ্রেসে অংশ নিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সাথে কিরণও তাদের সঙ্গী ছিলেন। সোমবার ভোরে সভাপতি ও সাধারণ সম্পাদক বিমান ধরতে পারলেও মাহফুজা আক্তার কিরণকে বিমানে উঠতে দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ফিফা কাউন্সিলের সাবেক সদস্য মাহফুজা আক্তার কিরণ বর্তমানে এএফসি’র সদস্য। সম্প্রতি তিনি মালয়েশিয়ায় এএফসি ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফের কংগ্রেসে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ