
মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
বৃহস্পতিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নান সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছেন না। দাম না কমালে সেবার মান এবং বকেয়া পাওনাসহ তাদের সব সুযোগ সুবিধা প্রত্যাহারে কঠোর অবস্থানে যাবে সরকার।
ফয়েজ আরো বলেন, স্টারলিংকের পর এবার স্যাটেলাইট ভিত্তিক আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে বুধবার, গ্রামীনফোনের নেটওয়ার্ক সারাদেশে ৪০ মিনিটের মত কেন ব্ল্যাকআউট ছিল তার ব্যাখ্যা প্রতিষ্ঠানটির কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।


