কারাগারে আইনের বই পড়তে চাইলেন পলক, সালমানের অনুরোধ চশমা পরিবর্তনের

কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের।

সোমবার পলককে আদালতে আনলে শুনানি শেষে তিনি তার আইনজীবীর কাছে আইন বিষয়ক পাচঁটি বই পড়তে চান। তখন তার আইনজীবী বইগুলো কারাগারে পৌঁছে দেবেন বলে জানান।

এদিকে প্রায় নয় মাস আগে গ্রেপ্তার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে পেছনে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়। তখন দুজনই মাথা নিচু করে ছিলেন।

আনিসুল হক কাঠগড়ায় দাড়িয়ে তাঁর আইনজীবীদের সাথে কথা বলেন। এসময় সালমান এফ রহমান তাঁর চশমাটি পরিবর্ত ন করে দিতে বলেন তাঁর আইনজীবীকে।

এদিন সালমানসহ আরও চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ