
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ’গণঅভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ আগস্ট বিশেষ কোন কর্মসূচী পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।


