
আগামী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সাথে নিয়ে ’জুলাই ঘোণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাজধানীতে দলটির কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই কথা বলেন।
১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এটি ক্রমান্বয়ে ৬৪ জেলা প্রদক্ষিণ করবে।
নাহিদ জানান, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা ঘোষণা করা হয়েছিল। এ বছর ৩ আগস্ট ’জুলাই ঘোণাপত্র’ ও ইশতেহার পাঠ কর্মসূচী পালন করা হবে।


