রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ক্লাব বিশ্বকাপ: বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

৯০ মিনিটের ফুটবল ম্যাচ শেষ হলো প্রায় পাঁচ ঘন্টা পর। আর সেই ম্যাচ শেষ পর্যন্ত জিতলেও চরম বিরক্ত চেলসি ফুটবল কোচ এন্টস মারেস্কা। আবহাওয়াজনিত কারণেই বেড়ে যায় ম্যাচের দৈর্ঘ্য।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটিতে পর্তুগালের ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি।

ম্যাচের ৬৪ মিনিটে ফ্রি কিকে দারুন এক গোল করে চেলসিকে এগিয়ে দেন জেমস। খেলা শেষ হওয়ার যখন আর মাত্র পাঁচ মিনিট বাকি ঠিক তখনই শুরু হয় প্রচন্ড ঝড়। বজ্রপাতের শঙ্কায় প্রটোকল অনুযায়ী খেলা বন্ধ করে দেন রেফারি।

আর সেই খেলা শুরু হয় প্রায় দুই ঘন্টা পর। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ডি বক্সে চেলসি ফাউল করলে বেনফিকা পেনাল্টি পায়। ডি মারিয়ার গোলে সমতায় ফেরে বেনফিকা। লালকার্ড দেখেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ানি। ১০ জনের দল নিয়েও হাল ছাড়েনি দলটি।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে চেলসি বেনফিকার জালে তিনবার বল জড়ায়। শেষ পর্যন্ত ৪ ঘন্টা ৩৯ মিনিটের ম্যাচটি শেষ হয় চেলসির ৪-১ গোলের বড় ব্যবধানের জয়ে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ