বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব বাজারে; কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা

টানা কয়েকেদিনের বৃষ্টিপাতের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। বিভিন্ন সব্জির দাম কেজি প্রতি বেড়েছে ১৫-২০ টাকা। সবচেয়ে বড় প্রভাব পড়েছে কাঁচামরিচের বাজারে। এক কেজি কাঁচামরিচ ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের কৃষি মার্কেট কাঁচাবাজারসহ প্রায় সকল বাজারে ঘুরে দেখা যায় কাঁচামরিচ ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ক্রেতা সংকটের কারণে অনেক সাব্জি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়ে যাওয়ার কারণ বলছেন বিক্রেতারা।

মোহাম্মদপুরের কৃষি মার্কেট কাঁচাবাজারে বাজার করতে আসা এক ক্রেতা জানান, দুইদিন আগেও কাঁচামরিচের কেজি ছিল ৮০ টাকা। দুইদিনের ব্যবধানে তিন গুণের বেশি দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

বাজার ঘুরে দেখা যায় সাব্জির দামও কিছুটা চড়া। কচুর লতি ও করল্লা কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে যথাক্রমে ৫০ ও ৬০ টাকায়। গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকায়। দেশি ধনে পাতা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা।

তবে, লাউয়ের দাম স্থিতিশীল। প্রতিটি লাউ ৫০ টাকা আর জালি লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের বাজার আগের মতই আছে।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ