বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চা দিতে দেরি হওয়ায় সিলেটে রেস্তোরাঁ কর্মীকে খুন

রেস্তোরাঁয় চা দিতে দেরি হওয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. রুমন মিয়া (২৪) রেস্তোরাঁর কর্মী ছিলেন।

রোববার সিলেটের কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, সিলেট মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে চা দেওয়া নিয়ে অভিযুক্ত আব্বাসের সাথে বাকবিতন্ডা হয় নিহত রুমন মিয়ার। তখন উপস্থিত সবাই বিষয়টি মিমাংসা করে দেন। পরে সকাল ৯টার দিকে আব্বাস কয়েকজনকে সাথে নিয়ে এসে রুমন মিয়াকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।

এরপর রুমন মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ