
প্রথম ম্যাচ হারার পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান করে সফরকারী বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
১৩ ম্যাচ পর অবশেষে ফিফটির দেখা পান অধিনায়ক লিটন কুমার দাস। ১ চার ও পাঁচ ছক্কায় ৫০ বলে খেলে ৭৬ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩.২ ওভারে ১৮ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট।


