
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় তৃষ্ণা রানির শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে বাংলার নারীরা।
প্রথমার্ধ্বের ১৩ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। নেপালের খেলোয়ার গোললাইন থেকে বল ক্লিয়ার করলে ফাকায় দাড়ানো শিখা বল পেয়ে যান। সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি টুর্নামেন্টে দ্বিতীয় গোল পাওয়া সিনহা জাহান শিখা। সাগরিকার গোলে ৩৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুন করে।
দ্বিতীয়ার্ধে ৭৬ ও ৮৭ মিনিটে নেপাল দুই গোল দিয়ে খেলায় সমতায় ফিরে আসে। ম্যাচ যখন শেষের পথে ঠিক অন্তিম মুহূর্তে তৃষ্ণা রানির গোলে বাংলাদেশের জয়োল্লাস।


