
সময়ের দুই সেরা তারকা মুখোমুখী হয়েছিলেন উইম্বলডন শিরোপা লড়াইয়ে। শেষ পর্যন্ত আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে পুরুষ এককের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার।
ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইতালির সিনার প্রথমবার জিতলেন উইম্বলডন শিরোপা। আর বিশ্বের ২ নাম্বার খেলোয়ার স্পেনিয়ার্ড কার্লোস আলকারাজ হেরে যাওয়ায় টানা তৃতীয় উইম্বলডন সুযোগ হারালেন।
ফ্রেঞ্চ ওপেনে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মহাকাব্যিক ম্যাচ উপহার দিয়েছিলেন এই দুজন। উইম্বলডনেও তেমন কিছু দেখার আশায় ছিলেন দর্শকরা। কিন্তু ইয়ানিক সিনার তা হতে দিলেন না। তিন ঘন্টার কিছু বেশি সময় খেলে চার সেটেই নিষ্পত্তি করেছেন পুরুষ এককের ফাইনাল।


