বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

উত্তরায় বিমান দুর্ঘটনা: আয়মানের পর এবার দগ্ধ মাকিন চলে গেলেন না ফেরার দেশে

শুক্রবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী দশ বছর বয়সি আয়মান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এবার সপ্তম শ্রেনীর শিক্ষার্থী দগ্ধ মাকিন চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

শিশু আয়মানের বাড়ি শরিয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। তার পিতার নাম ইসমাইল হোসেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫০ জন।

প্রসঙ্গত গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই সাথে সাথে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে বহু শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ