বুধবার, এপ্রিল ২২, ২০২৬

আত্মহত্যা করতে চেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল

ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গেল মার্চে ইউটিউবার-অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।

দেশটির জনপ্রিয় ইউটিউবার রাজ শামানির সাথে সংসার ভাঙ্গাসহ নিজের নানা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানেই তিনি আলাপচারিতার এক পর্যায়ে রাজকে জানান, বিবাহ বিচ্ছেদের পর একপর্যায়ে আত্মহত্যার কথাও ভাবেন তিনি।

ভারতের হয়ে সর্বশেষ ২০২৩ সালে জাতীয় দলে খেলা ৩৫ বছর বয়সি এই লেগি জানিয়েছেন, ‍চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারটা সামনে আনব না আমরা। কারণ বেশকিছু দিন ধরেই সমস্যা হচ্ছিল।

চাহাল আরো জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় এবং ধনশ্রীর ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় দুজন দুজনকে সেভাবে সময়ই দেওয়া হয়নি। তাই দূরত্ব তৈরি হয়ে। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন যুজবেন্দ্র চাহাল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ