বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা চালক ও চার যাত্রীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তবে, তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিক্সা। কিন্তু ক্রসিং পার হতে না পারায় ট্রেনটি এসে অটোরিক্সাটিকে ধাক্কা দেয় এবং এক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে। অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ জন তাৎক্ষনিক মারা যান। তাদের দেহের ছিন্নভিন্ন অংশ রেললাইনে পড়ে থাকতে দেখা যায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ