বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শাম্মীর বাসার চাঁদাবাজির ১০ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় এবং সেই টাকার ভাগ-বাঁটোয়ার কিভাবে হয়েছে আদালতে সেই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিস্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।

গত ২৭ জুলাই রিয়াদকে আটকের পর এই মামলায় পুলিশ তার ৭ দিনের রিমান্ড চায়। রিমান্ত শেষে রোববার তাকে আদালতে নেয়া হলে স্বেচ্ছায় তিনি জবানবন্দি দিতে চান। ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো সেফাত উল্লাহর খাস কামরায় রিয়াদ জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা গেছে রিয়াদ তার জবানবন্দিতে বলেছেন, তিনি ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় সরাসরি জড়িত। এই টাকার মধ্যে রিয়াদ ৫ লাখ টাকা রাখেন আর বাকি টাকা তার সাথে থাকা সহযোগীদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেন। নজের পাঁচ লাখ টাকার মধ্যে কিছু টাকা খরচ করেন। আর বাকি ২ লাখ ৯৮ হাজার টাকা ওয়ার্ডরোবের মধ্যে রেখে দেন। গ্রেপ্তার হওয়ার সময় পুলিশ সেই টাকা উদ্ধার করে।

তিনি স্বীকার করেছেন, তার সহযোগী গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব গত ২৬ জুলাই বাদীর কাছ থেকে আরো ৪০ লাখ টাকা নিতে গুলশানের বাসায় গিয়েছিলেন। কিন্তু সেখানে ৫ জনকে আটক করে পুলিশ। এই ৫ জন ছাড়াও আরও ২-৩ জন চাঁদাবাজীতে জড়িত বলে জানান রিয়াদ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ