
তারকাদের ডিভোর্স মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা জুটি যদি হন হৃতিক-সুজানা জুটি তাহলে তো কথাই নেই।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিবাহ বিচ্ছেদ মামলায় চূড়ান্ত নিষ্পত্তিতে সুজান খানকে হৃতিক রোশনের ৩৮০ কোটি রূপি যা বাংলাদেশি মুদ্রায় ৫২৭ কোটি টাকা দিতে হয়েছে। তবে, নগদ অর্থ, সম্পদ অথবা বিনিয়োগ কোন পন্থায় তিনি সুজানকে পরিশোধ করেছেন তা প্রকাশ করা হয়নি।
এই ডিভোর্সই বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল। বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সাথে আর সুজান আছেন আর্সলান গোনির সঙ্গে।
চার বছর প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় হৃতিক-সুজানের ১৪ বছরের দাম্পত্য জীবনের।


