বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সমঝোতা ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন আলাস্কা বৈঠক

আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘন্টার বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

দীর্ঘ এ বৈঠক শেষে ট্রাম্প-পুতিন যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে দুই নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে, কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তা খোলাসা করেননি। এছাড়া সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ”চুক্তিটি চূড়ান্ত করতে ইউক্রেনকে রাজী হতে হবে। কারণ আমাদের মধ্যে ভালো একটি আলোচনা হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে পুরোপুরি মতৈক্যে পৌঁছাতে পারিনি।”

আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমি সংঘাতের অবসান চাই। তবে, তার আগে সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে। তবে, ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে সেটা আমি চাই।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ