
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
মঙ্গলবার সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব রাখেন। পরে সভায় উপস্থিত সকলে এ বিষয়ে মতামত দেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আল আমীন বলেন, সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরি ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন খুব দ্রুত সকল স্কুল-কলেজে পাঠিয়ে দেওয়া হবে।


