বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পুতিন-জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা নেই: লাভরভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির মধ্যে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্টোরোভিচ লাভরভ।

শুক্রবার এনবিসি’র ’মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ অনুষ্ঠানে লাভরভ জানান, পুতিন জেলেনস্কির সাথে যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলেন। তবে, এ জন্য একটি সুস্পষ্ট এজেন্ডা থাকা দরকার যা বর্তমানে নেই।

রাশিয়া পুতিন-ট্রাম্প বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে নমনীয়তা দেখায়। কিন্তু ওয়াশিংটনে ট্রাম্প ও ইউরোপীয় সহযোগীদের আলোচনায় ইউক্রেন একইরকম নমনীয়তা দেখায়নি বলে অভিযোগ করেন লাভরভ।

রয়টার্স জানিয়েছে, পুতিন চান ইউক্রেন পুরো দানবাস অঞ্চল ছেড়ে দিক, ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করুক এবং দেশটিতে পশ্চিমা সেনাদের ঢুকতে না দেওয়া হোক।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়াকে কোনো এলাকা উপহার দিতে চান না। তিনি তাঁর মিত্রদের উদ্দেশ্যে বলেছেন, যদি রাশিয়া যুদ্ধ বন্ধ না করে তবে দেশটির ওপর আরো নতুন নিষেধাজ্ঞা দেওয়া হোক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ