নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ৯ জন দগ্ধ

নারাণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ফ্রিজের কম্প্রেসারে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আদমজি ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

দগ্ধরা হলেন, দিনমজুর তানজিল ইসলাম (৪০) তার স্ত্রী আসমা বেগম (৩৫), দুই সন্তান তৃষা আক্তার (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫) তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) এবং মুনতাহা (১১)।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ