
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে ২০২৪ এর গণ-অভ্যুত্থান বীরত্বগাঁথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণ পরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই আমরা। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।”
বিএনপির সাথে আসন ভাগাভাগি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো সবই মিথ্যা প্রোপাগান্ডা। নির্বাচনে অংশগ্রহন ও সফলতার চেয়ে আমাদের কাছে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ।


