
নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়ে গেছে, যা আগামী ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরো বলেন, দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।


