
ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩০ কোটি টাকা বরাদ্দ দেয় ফিফা। তবে, শর্ত দেয়া হয় আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। তা না হলে বরাদ্দ ফেরত যাবে।
মঙ্গলবার ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাষের মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই।
ক্রীড়া উপদেষ্টা জানান, এটি এখন ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছে। বাফুফে এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত বিষয়টি নিশ্চিত করা হবে।


