বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

নির্বাচন বানচালে কাজ করবে বড় শক্তি: ড. ইউনূস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে ছোট নয় বড় শক্তি কাজ করবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার নির্বাচন সামনে রেখে উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এ কথা বলেন ড. ইউনূস। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।

সভায় ড. ইউনূস বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। হঠাৎ আক্রমনও হতে পারে। তবে, যত ঝড় ঝাপটা আসুক না কেন, সেটা আমাদের অতিক্রম করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ