তৃতীয়বার বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী

তৃতীয়বার বিয়ে করলেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।

শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বর-কনে। রাত একটায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের কথা শেয়ার করেছেন অমিতাভ রেজা চৌধুরী নিজেই।

প্রসঙ্গত, এটি নির্মাতা অমিতাভ রেজার তৃতীয় বিয়ে।  অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে এর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ। একটা সময় এসে তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ