বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে গুলি: ১ জন নিহত

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদলত চত্বরে দুর্বৃত্বদের হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় হাসিব (৩১) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নিহত রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের বাসিন্দা। আহত হাসিব নগরির নতুন বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রাজন এবং হাসিব আদালতে হাজিরা দেওয়া শেষে প্রদান ফটকের সামনে একটি মোটর সাইকেলে বসে ছিল। এ সময় ৪-৫ টি মোটর সাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাজন মারা যায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ