
২০২৭ সালের ২ আগস্ট বিরল ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যগ্রহণের সময় পৃথিবীর বেশ কিছু অঞ্চল ছয় মিনিট পর্যন্ত অন্ধকারে থাকবে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশ ছয় মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয় ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে না।
বিরল পূর্নগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে পূর্ব আটলান্টিকে। এরপর উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া ও মিশর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের কিছু অংশের ওপর দিয়ে সরে যাবে।
সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ সরাসরি চলে আসে তখন পূর্নগ্রাস সূর্যগ্রহণ হয়। এসময় দিনের আলো মূহুর্তের জন্য ম্লান হয়ে যায়। তখন মনে হয় পৃথিবী একটি কৃত্রিম সূর্যাস্তে প্রবেশ করেছে।


