
ব্রিটিশ এমপি এবং ক্ষমাতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে নিজের সাজা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্কাই নিউজকে টিউলিপ জানিয়েছেন,”শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ন ও প্রহসনমূলক ছিল।”
সোমবার রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বৃটিশ এমপি টিউলিপ সিদ্দককে দুই বছরের কারাদন্ড দেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
নিজের প্রতিক্রিয়ায় টিউলিপ আরো বলেন, “এই ক্যাঙ্গারু আদালতের যতটা অনুমানযোগ্য ততটাই অযৌক্তিক। আমি আশাকরি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে, যা এটির প্রাপ্য।”
টিউলিপ বলেন, “আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড ও হাইগেটের আমার নির্বাচনী এলাকার মানুষের ওপর ছিল। আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই।”


