এসএসএফের নিরাপত্তায় বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ‘ভিভিআইপি’ ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে।

মঙ্গলবার দুপুরের পর এসএসএফে’র সদস্যরা আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে নিরাপত্তা প্রদান শুরু করেন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ১০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হঠাৎ তাঁর শারিরীক অবস্তার অবনতি হওয়ায় তাঁকে আইসিউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ‘ভিভিআইপি’ ঘোষণা করা হয়।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০১১ এর ধারা ২(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে ‘ভিভিআইপি’ ঘোষণা করা হয়েছে। এতে বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যরা এসএসএফে’র বিশেষ নিরাপত্তা পাবেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ