বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ট্রাইব্যুনালের কাছে নি:শর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন না বলে ট্রাইব্যুনালের কাছে নি:শর্ত ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না।

বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমা চান জেড আই খান পান্না।

ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে উপস্থিত ছিলেন না পান্না। এসময় ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করে তাঁকে তলব করেন। তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে আদালতের কাছে নি:শর্ত ক্ষমা চান জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

তাঁর এ ঘোষণার পর ওই দুই মামলায় শেখ হাসিনার পক্ষে নতুন স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমীর হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ