
রাশিয়া কঠোর পদক্ষেপ নিয়েছে বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে। রুশ কর্তৃপক্ষ এবার অ্যাপলের ভিডিও কলিং সেবা ফেসটাইম ও স্ন্যাপচ্যাট ব্যবহার বন্ধ করে দিয়েছে। অনলাইন যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের ওপর নিয়ন্ত্রন জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর জানিয়েছে, এই দুইটি প্ল্যাটফর্ম থেকে দেশে সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধে জড়িত বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয়। তাই এগুলো ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।
রাশিয়া বিদেশি প্রযুক্তি বন্ধের পাশাপাশি নিজেদের জাতীয় অ্যাপ ম্যাক্স এর প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ভিকে এর তৈরি এ প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা পাঠানো, সরকারি সেবা এমনকি ভার্চুয়্যাল পেমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
এ বছরের ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ায় যত ফোন বিক্রি হয়েছে সব নতুন স্মার্ট ফোন ও ট্যাবলেটে ম্যাক্স অ্যাপটি বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাপটির ডেভলপার জানিয়েছে, সরকার চাইলে তারা ব্যবহারকারীর তথ্য শেয়ার করবে।


