
দেশের বাজারে সবধরনের ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

প্রতি লিটার পাম অয়েলের দাম ১৬ টাকা এবং প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলে বাড়ানো হয়েছে ৩৩ টাকা। এর আগে প্রতি লিটার তেলের দাম ব্যবসায়ীরা বাড়িয়েছিলেন ৯ টাকা, যা অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। ৬ টাকা বাড়িয়ে বর্তমানে ১ লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা।


