বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাইলেন ফজলুর রহমান

আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নি:শর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। ট্রাইব্যুনাল তাঁর ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন।

সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার দায় থেকে ফজলুর রহমানকে অব্যাহতি দেন।

ফজলুর রহমান আদালতকে বলেন, “আল্লাহর পর আপনাদের সম্মান। হয়তো আমার স্পিচ অব টাং হয়ে যেতে পারে। আমার জীবনে আর এরকম হয়নি, আমি ক্ষমা চাই।”

সম্প্রতি টেলিভিশনের এক টকশোতে ফজলুর রহমান বলেছিলেন তিনি এ ট্রাইব্যুনাল মানেন না। এমন মন্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ