
মাদকাশক্ত হয়ে মা’কে মারধরের অভিযোগে খলিল (৩৮) নামের এক যুবককে গাজীপুরের শ্রীপুরে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে ক্ষুব্দ এলাকাবাসী।
শনিবার সকালে গাজীপুরের শ্রিপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে খলিল নেশার টাকার জন্য মা খাদেজা খাতুনকে চাপ দিলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। তখন খলিল উত্তেজিত হয়ে মায়ের পায়ে ইট দিয়ে আঘাত করে। এর আগেও গত তিনদিন ধরে খলিল তার মাকে মারধর করেছে বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।


