বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

জুলাই গণ-অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান শুনানি শেষে এ রায় দেন।

সোমবার রাতে নারয়াণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ