
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর জের ধরে দেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলোর কার্যালয় ভাংচুর ও হামলা করে একদল বিক্ষোভকারী। তাদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো কার্যালয়।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটার পর পাঠকদের প্রতি বার্তা দিয়েছে প্রথম আলো।
শুক্রবার প্রথম আলো তাদের ওয়েব সাইট ও ফেসবুক পেজে লিখেছে, “বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে।”


