
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। বিপিএলে এবার যারা অফিসিয়লি দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করেছে বিসিবি।
বিপিএলে এবার আম্পায়ার থাকছেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি। দেশি আম্পয়ার হিসেবে থাকছেন আইসিসি’র এলিট প্যানেলের শরফউদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা । বিদেশি হিসিবে থাকবেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।
এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। প্রধান ম্যাচ রেফারি হিসেবে থাকছেন সাইমন টোফেল, বাকি তিনজন হলেন আক্তার আহমেদ শিপার, সেলিম সাহেদ এবং নিয়ামুর রশিদ রাহুল।

শরফউদ্দৌলা ইবনে সৈকত আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ প্রতি পারিশ্রমিক পাবেন ২ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাক্ষ ৪৩ হাজার টাকা।


