
যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দীর্ঘ ১৭ বছর পর নয়া পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।


