
বাবাকে হত্যার পর অস্ত্রসহ ছেলের থানায় হাজির হওয়ার ঘটনা ঘটেছে রংপুরে। নিহতের নাম মোকলেসুর রহমান (৫২)। আর অভিযুক্তের নাম মাসুদুল হাসান (২৪)।
সোমবার রংপুর নগরীর মমিনপুর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘঠিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে ছেলে ও বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল। জমি বিক্রি করে টাকা দিতে বাবাকে চাপ দিচ্ছিলেন ছেলে মাসুদুল হাসান। সোমবার দুপুরে সেই বিরোধ চরমে পৌছায়। এক পর্যায়ে মাসুদুল ক্ষিপ্ত হয়ে বাড়ির ভেতরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তার বাবাকে হত্যা করে।


