বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সঞ্চয়পত্রের মুনাফা কমল লাখে ১১০ টাকা

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাসের ব্যবধানে আবারো কমিয়েছে সরকার। এখন থেকে প্রতি ১ লাখ টাকা বিনিয়োগে মুনাফা কমবে ১১০ টাকা। গত বছর পরিবার সঞ্চয়পত্রে ১ লাখ টাকা বিনিয়োগ করলে পাওয়া যেত ৯৪৪ টাকা। এখন পাওয়া যাবে ৮৩৪ টাকা।

আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি)। ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন মুনাফা হার কার্যকর হবে।

নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার হবে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন হার হবে ৮ দশমিক ৭৪ শতাংশ।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চমূল্যস্ফীতি বিরাজ করছে। যদিও কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমলেও তা ৮-৯ শতাংশের ঘরেই আছে। ফলে সামগ্রিকভাবে নতুন বছরের শুরু থেকে মধ্যবিত্তের ওপর চাপ আরো বাড়ল। বিশেষ করে যাদের পারিবারিক খরচের একটি বড় অংশ সঞ্চয়পত্র থেকে আসে তাঁরা আরও বেশি চাপে পড়বেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ