
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিয়েছে পাকিস্তান। সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা নিউজ। সামা তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তান ও বাংলাদেশের আকাশ সংযোগের ক্ষেত্রে নতুন বছরে এটি এক নতুন অধ্যায়।
প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর অনুমোদনটি আবারো পুনর্বিবেচনা করা হতে পারে।


