বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হলুদ জাতের মাল্টা চাষে তরুণ উদ্যোক্তাদের সাফল্য

হলুদ জাতের মাল্টা ও কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। স্বাদে-গন্ধে অনন্য হওয়ায় ভোক্তাদের নজর কাড়ছে এই হলুদ মাল্টা ও কমলা। এসব কারণে দিন দিন বেড়েই চলেছে জীবননগরে বিভিন্ন ফলের আবাদ।

ফলের রাজধানী হিসাবে জেলায় এরই মধ্যে খ্যাতি অর্জন করেছে জীবননগর। আর এই ফল বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। এখান থেকে ফলের চারা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে চাষ। হলুদ মাল্টা ও কমলাসহ নানান ফল চাষ করে জেলার অনেক বেকার তরুণ আজ হয়েছেন স্বাবলম্বী।

পেয়ারা, আঙুর, মাল্টা, ড্রাগন, আনার, রকমেলনসহ বিভিন্ন জাতের ফল চাষে ইতিমধ্যে সফলতা দেখিয়েছেন জীবননগরের উদ্যোক্তারা। এবার হলুদ মাল্টা ও কমলা চাষে সফলতা পেয়েছেন উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ