বুধবার, এপ্রিল ২২, ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরুর আগেই ‘প্রশ্নপত্রের’ ফটোকপি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুঁড়িগ্রামের নাগেশ্বরিতে এক স্বেচ্ছাসেবক দলনেতা ও ভুয়া পরীক্ষার্থীসহ সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের ১১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার পৃথক দুটি অভিযানে উপজেলার কাজি মার্কেটের পেছনের একটি বাসা এবং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক স্বেচ্ছাসেবক দলনেতার নাম মিনারুল ইসলাম। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ