
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংকাদিকদের এ তথ্য জানান।
এর আগে ২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য মনোনিত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান।
ডাকসুর দুইবারের ভিপি ও একসময়ের আওয়ামী লীগ নেতা এর আগে একাধিকবার নির্বাচন করলেও কখনো সংসদ সদস্য হতে পারেননি। এবার বিএনপির সমর্থন পেয়েছেন তিনি। মিত্রদলের নেতা হিসেবে তাঁকে বগুড়া-২ আসনটি ছেড়ে দেওয়া হয়।


