
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয় করল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক আগা সালমান।
বড় লক্ষ তাড়ায় ব্যাটং করতে নেমে শুরুতেই ব্যাটং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ৫৪ রান করতেই হারায় প্রথম ৬ উইকেট। এরপর আর লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। ১০৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ৩ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ।


