
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদদের ফিরিয়ে এনে সাময়ীকভাবে জামায়াতে ইসলামি, এনসিপিসহ ১১-দলীয় জোটে যারা আছেন তাদেরকে একটা রাজনৈতিক প্রতিপক্ষ দিয়ে আটকে রাখতে চান এটা হবে আপনাদের ভুল ডিসিশন।”
শনিবার বগুড়ার আদমদিঘীর রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ তাঁর বক্তব্যে আরও বলেন, “১/১১ এর সময় আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আপনার মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছিল। আমরা চাই না আপনার মতো আপনার সন্তানেরও মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হোক। যদি আপনিও তা না চান, তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সব ধরনের পাঁতারা থেকে দূরে থাকতে হবে।”


