বিএনপির ইশতেহার ঘোষণা: মূলনীতি ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত ইশতেহারে রাষ্ট্রপরিচালনার মূলনীতি ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রেখেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ঘোষিত ইশতেহারে প্রাধান্য পেয়েছে গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, সংবিধান সংস্কার, সুশাসন ও স্থানীয় সরকার।

তারকে রহমান তাঁর বক্তব্যে বলেন, “গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা নিশ্চিত সম্ভব নয়।”

ইশতেহারে বলা হয়েছে, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে বিএনপি। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের পণ্য সরবরাহ করা হবে।

আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হবে।

কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৯টি বিষয়কে প্রাধান্য দিয়ে মোট ৫১ দফার নির্বাচনী ইশতেহার দিয়েছে বিএনপি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ