
লা-লিগায় মায়ার্কোর বিপক্ষে লেভানডস্কি-ইয়ামালের দারুণ পারফরম্যান্সে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা।
ক্যাম্প ন্যুতে পুরোটা সময়জুড়ে ছিল কাতালানদের দাপট। প্রথমার্ধের ২৯ মিনিটে রক্ষণের ভুলে ডেডলক ভাঙ্গেন লেভনডস্কি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। ৮৩ মিনিটে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন বার্নাল।


