বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

এখন থেকে ডিসেম্বর মাসে ছুটি ১৫ দিন ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত

এখন থেকে আর পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালত বার্ষিক ছুটি থাকবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসে ১৫ দিন এবং ডিসেম্বর মাসে ১৫ ছুটিতে থাকবে অধস্তন আদালত।

প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়।

সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন হাইকোর্টের সকল বিচারপতি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ