
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি’র পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য দল থেকে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়। এরপর স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। কিন্তু গণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সিইসি এই দায়িত্ব পালন করলেন। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন।


